জামানত বাজেয়াপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভা নির্বাচনে এবার সাত হাজার ৫০২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে৷ লোকসভার ৫৪৩ আসনে মোট প্রার্থী ছিলেন আট হাজার ৭৪৮ জন৷ কংগ্রেস দলের প্রার্থীদের মধ্যে ১৭৯ এবং বিজেপির ৬২ জন প্রার্থী জামানত খুইয়েছেন৷ অন্যদিকে পশ্চিমবঙ্গের ৪২ আসনে ৪৭২ প্রার্থীর ৩৬১ জনই জামানত হারিয়েছেন৷ অবশ্য তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জামানত রক্ষা করতে পেরেছেন৷ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী মোট প্রদত্ত বৈধ ভোটের এক ষষ্ঠাংশ ভোট না পেলে তাঁর
জামানত বাতিল করা হয়৷ কলকাতা প্রতিনিধি৷