প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের জামিন নাকচ করায় গত বুধবার কেন্দ্রীয় সরকার ও বেলুচিস্তান প্রাদেশিক সরকারের প্রতি নোটিশ জারি করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। ১০ দিনের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। বেলুচ নেতা নবাব আকবর বুগতি হত্যা মামলায় মোশাররফ গত ৩০ জুলাই বেলুচিস্তান হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করেন। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান মোশাররফ। ডন।