জামিন পেলেন মমতার ভাইপো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশকে চড় মারার মামলায় গ্রেপ্তার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের ছেলে আকাশ বন্দ্যোপাধ্যায় ও তিন সহযোগী গতকাল জামিন পেয়েছেন।কলকাতার আলীপুরের মুখ্য বিচারিক হাকিম এস হোসাইন তাঁদের জামিন মঞ্জুর করেন। এর আগে গত বৃহস্পতিবার এই চারজনের পক্ষে জামিনের আবেদন করা হলে বিচারক তা খারিজ করে দেন এবং তাঁদের এক দিনের জেল হেফাজতে পাঠান।বুধবার কলকাতার খিদিরপুরে আইন লঙ্ঘন করে সড়কের ভুল পাশ দিয়ে চালানোর সময় এক ট্রাফিক পুলিশ আকাশের গাড়িটি থামান। এরপর গাড়ি থেকে নেমে তিনি ওই পুলিশকে চড় মারেন।