জামিন হলো না লালুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিহারের রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব জামিন পেলেন না। আজ বৃহস্পতিবার ঝাড়খণ্ডের হাইকোর্ট লালুর জামিনের আবেদন খারিজ করে দেন।

এর আগে গতকাল বুধবার হাইকোর্টের বিচারপতি রাকেশরঞ্জন প্রসাদের ডিভিশন বেঞ্চে লালুর জামিনের আবেদনের শুনানি হয়।

১৯৯৬ সালে ৯৭০ কোটি রুপির পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির বিরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগারে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করছেন লালু প্রসাদ যাদব। ৩ অক্টোবর রাঁচিতে সিবিআইয়ের বিশেষ আদালত লালুকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।