জারদারি ও কারজাই তুরস্কের মধ্যস্থতায় বৈঠক করবেন
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই তুরস্কের উদ্যোগে কালমঙ্গল ও আগামী বুধবার বৈঠক করবেন। তুরস্কের একজন কূটনীতিক গতকাল রোববার এ খবর জানিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলও বৈঠকে উপস্থিত থাকবেন।পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বর্তমানে বিরোধ চলছে। আফগানের গোয়েন্দাপ্রধানের ওপর হামলার পরিকল্পনা পাকিস্তানে হয়েছিল বলে কাবুলের দাবির পরিপ্রেক্ষিতে ওই বিরোধ শুরু হয়। এ বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে উভয় দেশের প্রেসিডেন্ট তুরস্কে আলোচনায় বসবেন।আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান আসাদুল্লাহ খালিদকে হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। তিনি নিজেকে তালেবানের শান্তিদূত দাবি করেন। কিন্তু তাঁর অন্তর্বাসে লুকানো অবস্থায় একটি বোমা পাওয়া যায়। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ওই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী না করে বলেন, তালেবানের একার পক্ষে এই বোমা হামলা চালানো সম্ভব নয়। এতে বড় কোনো শক্তি জড়িত ছিল।কারজাইয়ের অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, পাকিস্তান ওই ‘অপরাধমূলক ঘটনা’ তদন্তে সহায়তা করতে প্রস্তুত রয়েছে। এএফপি।