জারদারি পাকিস্তানে নিরাপদ নন: গিলানি
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির জীবনের ওপর হুমকি থাকায় চিকিৎসার জন্য বাধ্য হয়েই তাঁকে দুবাইয়ের হাসপাতালে যেতে হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গতকাল বুধবার সিনেটে এ কথা বলেন।গিলানি জানান, সরকার ও প্রেসিডেন্টের পরিবার জারদারিকে চিকিৎসার জন্য দুবাই যেতে রাজি করিয়েছে। কারণ, পাকিস্তানের কোনো হাসপাতালে চিকিৎসা নিলে তাঁর ওপর হামলার ঝুঁকি ছিল।গিলানি জানান, গত মে মাসে জারদারির বাবা অসুস্থ হয়ে ইসলামাবাদের একটি হাসপাতালে প্রায় দেড় মাস ভর্তি ছিলেন। কিন্তু হামলার ঝুঁকি থাকার কারণে জারদারি তাঁর বাবাকে দেখতে যেতে পারেননি।প্রেসিডেন্ট জারদারিকে দুবাইয়ের একটি হাসপাতাল থেকে গত বুধবার রাতে চিকিৎসা শেষে বিদায় দেওয়া হয়েছে। নয় দিন ধরে তিনি সেই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।জারদারির মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর জানান, এখন জারদারি দুবাইয়ের একটি বাড়িতে বিশ্রাম নেবেন। হূদেরাগে আক্রান্ত হলে চিকিৎসার উদ্দেশে দুবাই যান জারদারি। এদিকে, তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে পাকিস্তানে গুজব রটে। এএফপি।