জারদারি হূদেরাগে আক্রান্ত দুবাইয়ে অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হূদেরাগে আক্রান্ত হওয়ার পর দুবাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, জারদারি হূদেরাগে আক্রান্ত হলেও তা তেমন গুরুতর নয়। অস্ত্রোপচারের পর তিনি এখন সুস্থ আছেন।পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, জারদারিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে আসবেন।এদিকে, হূদেরাগে আক্রান্ত হওয়ার খবরে গণমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে, পাকিস্তানি প্রেসিডেন্ট পদত্যাগ করতে পারেন।তবে গুজবের বিষয়টি উড়িয়ে দিয়ে মানবাধিকারবিষয়ক মন্ত্রী মোস্তফা খোকার বলেছেন, জারদারির পদত্যাগের প্রশ্নই ওঠে না। তিনি বলেন, ‘গত মঙ্গলবার জারদারি হূদেরাগে আক্রান্ত হন। এরপর তিনি দুবাই যান। সেখানকার একটি হাসপাতালে তাঁর এনজিওপ্লাসটি করা হয়েছে।’এদিকে, জারদারির কার্যালয়ের মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য জারদারি দুবাইয়ের হাসপাতালে রয়েছেন।’ তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট পদত্যাগ করতে পারেন বলে কয়েকটি গণমাধ্যমে যে খবর বেরিয়েছে, তা অনুমাননির্ভর, কল্পনাপ্রসূত ও অসত্য।’জারদারির দুবাইভিত্তিক পিপলস পার্টির সদস্য মিয়া মুনির হান্স বলেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জারদারি দুবাই পৌঁছান। এরপর তিনি গাড়িতে করে সোজা দুবাইয়ের আমেরিকান হাসপাতালে চলে যান। এ সময় নিজের চিকিৎসক ও জ্বালানিমন্ত্রী আসিম হুসেইন তাঁর সঙ্গে ছিলেন। মুনির হান্স আরও বলেন, জারদারি এখন হাসপাতালে বিশ্রাম নিচ্ছেন। তবে হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা টমাস মুরে সংবাদমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।জারদারির স্বাস্থ্য পরীক্ষার খবর ও সম্ভাব্য পদত্যাগের গুজব খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারসহ অন্যান্য সামাজিক মাধ্যমেও তোলপাড় সৃষ্টি করেছে।ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূতের পদত্যাগ নিয়ে কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান সরকার ভীষণ চাপের মধ্যে রয়েছে। গত মে মাসে ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর সেনা অভ্যুত্থান ঠেকাতে পাকিস্তান সরকার সহযোগিতা চেয়ে পেন্টাগনের কাছে একটি স্মারকলিপি দিয়েছিল—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পাকিস্তানি রাষ্ট্রদূত পদত্যাগ করেন। এএফপি, রয়টার্স ও বিবিসি।