জারদারিকে সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে সমন জারি করেছেন ইসলামাবাদের জবাবদিহিবিষয়ক আদালত। সমনে তাঁকে ২৯ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান জারদারির বিরুদ্ধে জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) দাখিল করা পাঁচটি অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এ সমন জারি করলেন। সমনের আগে আদালত কয়েকটি নোটিশ দিলেও এনএবির কর্মকর্তারা সাবেক এই প্রেসিডেন্টকে গতকাল সোমবার আদালতের শুনানিতে উপস্থিত করতে ব্যর্থ হন। একটি স্বতঃপ্রণোদিত নোটিশ গ্রহণ করে ইসলামাবাদের ওই আদালতের বিচারক বশির আহমেদ গত সপ্তাহে জারদারির বিরুদ্ধে এনএবির ওই অভিযোগগুলো পুনরুজ্জীবিত করার আদেশ দেন। ডন।