জারদারির অবস্থা স্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গতকাল বৃহস্পতিবার দুবাইয়ের হাসপাতালে দ্বিতীয় দিন কাটিয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল। গতকালও কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছেন চিকিৎসকেরা।হূদেরাগে আক্রান্ত হয়ে গত বুধবার ভোরে দুবাইয়ের হাসপাতালে ভর্তি হন জারদারি। এরপর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে গুজব ছড়িয়ে পড়ে, তিনি ক্ষমতা ছেড়ে দিচ্ছেন। পাকিস্তান ও যুক্তরাষ্ট্র—উভয় দেশই এ গুজব মিথ্যা বলে জানিয়েছে।এ ছাড়া দেশের সেনাবাহিনীর ক্ষমতা সীমাবদ্ধ করতে জারদারির এক ঘনিষ্ঠ সহযোগী যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়ার চেষ্টা করেছেন বলে যে অভিযোগ শোনা যাচ্ছে, সে ঘটনার সঙ্গেও জারদারির সংশ্লিষ্টতা কতটুকু, তা নিয়ে আলোচনা চলছে।প্রেসিডেন্টের মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর গতকাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘প্রেসিডেন্ট জারদারির অবস্থা স্থিতিশীল, তিনি ভালো আছেন।’ তিনি বলেন, ‘জারদারি কবে নাগাদ দেশে ফিরতে পারবেন, এটা চিকিৎসকদের ওপর নির্ভর করছে। তাঁরা কবে হাসপাতাল থেকে ছাড়বেন, সেটা তাঁদের বিষয়। কিছু পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর হয়তো তাঁরা এ বিষয়ে জানাবেন।’মুখপাত্র জানান, প্রেসিডেন্ট জারদারির হূদ্যন্ত্রে আগে থেকেই কিছু সমস্যা ছিল। ছয় বছর আগেও তিনি একবার হূদেরাগে আক্রান্ত হন, যদিও সেটা তেমন গুরুতর ছিল না।প্রেসিডেন্ট জারদারির মানবাধিকারবিষয়ক উপদেষ্টা মোস্তফা খোকার বলেন, প্রেসিডেন্টের এনজিওপ্লাস্টি করা হয়েছে।পেট্রোলিয়াম মন্ত্রী ওয়াসিম হুসেন জিও টেলিভিশনকে বলেন, প্রেসিডেন্টকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। লোকজনের সঙ্গে তেমন দেখা করতে দেওয়া হচ্ছে না।এদিকে, যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি সাময়িকীতে গত বুধবার একটি প্রতিবেদন প্রকাশের পর গুঞ্জন ছড়িয়ে পড়ে, জারদারি পদত্যাগ করতে পারেন। মার্কিন সরকারের সাবেক এক কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহের শেষের দিকে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টেলিফোনে কথা বলার সময় জারদারি অসংলগ্ন কথাবার্তা বলেন এবং তিনি বেশ চাপের মধ্যে আছেন বলে মনে হয়।ওই কর্মকর্তা বলেন, ‘দড়িতে টান পড়েছে...এখন সময়ের ব্যাপার মাত্র।’ এ কথার ভিত্তিতে ফরেন পলিসি জানায়, মার্কিন প্রশাসনের মধ্যে গুজব ছড়িয়ে পড়েছে যে জারদারির বিদায়ের সময় সম্ভবত হয়ে এসেছে।এর পরিপ্রেক্ষিতে বিষয়টি পরিষ্কার করার জন্য পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয় এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিবৃতি দিয়েছে।জারদারির কার্যালয়ের মুখপাত্র বাবর বলেন, ওই প্রতিবেদন সম্পূর্ণ অনুমাননির্ভর, কাল্পনিক এবং অসত্য।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার বলেন, ‘ফরেন পলিসির প্রতিবেদন বিশ্বাস করার কোনো কারণ নেই। আমাদের বিশ্বাস, জারদারি সত্যিই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।’ এএফপি।