প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির আইনজীবী বাবর আওয়ানকে সুপ্রিম কোর্ট সাময়িক বরখাস্ত করেছেন। গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়। সুপ্রিম কোর্টের একটি নির্দেশনা অবমাননার দায়ে বাবর আওয়ানের আইন পেশার লাইসেন্স বাতিল করা হয়েছে। প্রেসিডেন্ট জারদারিকে নতুন একজন আইনজীবী নিয়োগ দিতে বলা হয়েছে।রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার অনুমতি দেওয়ার অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও জারদারির শ্বশুর জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দিয়েছিল তৎকালীন সামরিক শাসক জিয়াউল হকের সরকার। ওই মামলাটি ত্রুটিপূর্ণ বলে দাবি করে আবার চালু করার আবেদন জানায় পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। ৫ জানুয়ারি ওই আবেদনের শুনানিকালে সাবেক আইনমন্ত্রী বাবর আওয়ানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন সুপ্রিম কোর্ট। আইএএনএস।