জারদারির আদালত অবমাননা মামলার শুনানি আবার শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি গতকাল মঙ্গলবার লাহোর হাইকোর্টে আবার শুরু হয়েছে। আদালতের নির্দেশ মোতাবেক জারদারি ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যানের পদ না ছাড়ায় আদালত অবমাননার ওই পিটিশন দাখিল করা হয়েছিল।লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ বেঞ্চে গতকাল পিটিশনের ওপর শুনানি হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াসিম সাজ্জাদ বলেন, দেশের সংবিধানের আওতায় প্রেসিডেন্ট পূর্ণাঙ্গ দায়মুক্তির সুবিধা পেয়ে থাকেন। তবে তিনি আইনবহির্ভূত বা ভুল কিছু করলে তাঁকে অভিশংসন করা যেতে পারে। জারদারির বিরুদ্ধে আদালত অবমাননার পিটিশন দাখিল করেছিলেন মুনির আহমেদ নামের এক ব্যক্তি। ডন নিউজ।