জারদারির নিরাপত্তার আবেদন গৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাঁর জীবনের আশঙ্কা ব্যক্ত করে নিরাপত্তা চেয়ে যে অনুরোধ করেছিলেন, তা সিন্ধু হাইকোর্টে গৃহীত হয়েছে।
জারদারির আইনজীবী ফারুক নায়েক সিন্ধু হাইকোর্টে ওই অনুরোধসংবলিত একটি পিটিশন পেশ করেছিলেন। এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত স্ত্রী বেনজির ভুট্টোর মতো নিজের ওপরও হামলার আশঙ্কা করছেন জারদারি।
জারদারিকে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার ও নিরাপত্তারক্ষী রাখার অনুমতি দিয়েছেন আদালত। ডন।