জার্মান পার্লামেন্টের ওয়েবসাইট আরবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান পার্লামেন্টের ওয়েবসাইট এখন থেকে আরবি ভাষাভাষীর লোকজনও পড়তে পারবে। উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে গণতান্ত্রিক আন্দোলন বিস্তারে সহায়তা করতে গতকাল মঙ্গলবার ওই ওয়েবসাইটের আরবি সংস্করণের উদ্বোধন করা হয়।জার্মান পার্লামেন্ট বুন্দেসতাগের স্পিকার নর্বাট লামার্ট বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও সংসদীয় কার্যাপ্রণালির মূল বিষয় সম্পর্কে আরবি ভাষাভাষীর লোকদের তথ্য ও অভিজ্ঞতা জানানোর লক্ষ্যে ওয়েবসাইটের আরবি সংস্করণ করা হয়েছে।লামার্ট এক বিবৃতিতে বলেন, আরবি সংস্করণের ওই ওয়েবসাইটটির ঠিকানা হচ্ছে www.bundestag.de/ar। আর ওই ওয়েবসাইট তৈরির উদ্দেশ্য হচ্ছে, আরব রাষ্ট্রগুলোয় স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনের জন্য আন্দোলনরত জনগণকে নির্দিষ্ট সহায়তা দেওয়া।যুক্তরাষ্ট্রের সহায়তায় ওয়েবসাইটটি তৈরি হয়েছে। ওয়েবসাইটে পাঠকেরা জার্মান নির্বাচনপদ্ধতি, আইনপ্রণেতা এবং দেশটির মৌলিক আইন ও জার্মান সংবিধান সম্পর্কে জানতে পারবেন। এএফপি।