জার্মানি থেকে ইউরোপের বিভিন্ন দেশে ঘাতক ব্যাকটেরিয়ার বিস্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানি থেকে ইউরোপের কয়েকটি দেশে ঘাতক ব্যাকটেরিয়ার বিস্তার ঘটেছে। জার্মানির স্বাস্থ্য বিভাগের ধারণা, স্পেন থেকে আমদানি করা শসার মাধ্যমে ‘ই. কোলি’ বলে পরিচিত এই ব্যাকটেরিয়া মানবদেহে ঢুকে সংক্রমণ ঘটিয়েছে। এই শসা খেয়ে সে দেশে এর মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। জার্মানিতে এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত অপর এক নারী গতকাল মঙ্গলবার সুইডেনে মারা গেছেন। সুইডেন ছাড়াও ডেনমার্ক, ব্রিটেন, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স ও সুইজারল্যান্ডে বিষাক্ত ব্যাকটেরিয়ার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। মূলত জার্মানি সফর করা ব্যক্তিদের মাধ্যমে এই সংক্রমণ আশপাশের দেশগুলোতে পৌঁছেছে।জার্মানিতে শসা খেয়ে মৃত্যুর ঘটনার পর রাশিয়া, বেলজিয়ামসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ স্পেন থেকে শাকসবজি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে স্পেনের সবজির ব্যবসায় ধস নেমেছে। গতকাল স্পেনের কৃষিমন্ত্রী রোজা অ্যাগুইলার উদ্ভূত পরিস্থিতির ব্যাপারে ইউরোপীয় সমাধান চেয়েছেন। তিনি পরিস্থিতি মোকাবিলায় জার্মানির দুর্বল ভূমিকার কঠোর সমালোচনা করেন।স্পেন থেকে জার্মানিতে আমদানি করা কিছু শসায় ই. কোলির অস্তিত্ব শনাক্ত করার পর কর্মকর্তারা বলেন, খুব সম্ভব ওই শসাগুলোর মাধ্যমেই এই ব্যাকটেরিয়ার সংক্রমণ ছড়িয়েছে। তবে এই সংক্রমণের মূল উৎস এখনো অজানা।পশ্চিম জার্মানির মুয়েনস্টারস ইউনিভার্সিটি ক্লিনিকের পক্ষ থেকে বলা হয়েছে, মানবদেহে বিষাক্ত ই. কোলি ব্যাকটেরিয়ার সংক্রমণ দ্রুত শনাক্ত করতে তারা একটি পরীক্ষা চালু করেছে।গতকাল জার্মানির রবার্ট কখ ইনস্টিটিউট (আরকেআই) জানায়, তারা ৩৭৩ জনের দেহে হিমোলিটিক ইউরেমিক সিনড্রোমের অস্তিত্ব পেয়েছে। এটি এমন এক সংক্রমণ, যা হজমপ্রক্রিয়া ব্যাহত করে বিষাক্ত পদার্থ তৈরি করে। এতে রক্তের লোহিত কণিকা ধ্বংস এবং কিডনি অকেজো হয়। এইচইউএসে আক্রান্ত ছয়জন মারা গেছেও বলে তারা জানায়।ব্যাকটেরিয়ার বিস্তারে অধিক দ্রুত তথ্য দিতে সক্ষম আঞ্চলিক কর্তৃপক্ষগুলো জানায়, এই ব্যাকটেরিয়া বহনকারী কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এক হাজার ২০০ জনের দেহে কোলির সংক্রমণ হয়েছে। এএফপি।