জার্মানিতে জলবায়ু পরিবর্তনবিষয়ক সেমিনার
জার্মানির হ্যানোভায় শহরে গত শনি ও রোববার ‘জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশ-ইউরোপ সংলাপ’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী সেমিনারে ইউরোপের বিভিন্ন দেশ ও জার্মানির বিভিন্ন শহর থেকে আসা বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নেন।‘জলবায়ুর পরিবর্তন এবং বাংলাদেশে তার প্রতিফলন’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কনভেনশনে (ইউএনএফসিসিসি) গবেষণারত অধ্যাপক সিরাজুল ইসলাম। জলবায়ু নিয়ে বিতর্ক ও জার্মানিতে জলবায়ু পরিবর্তন বিষয়ে আন্দোলন এবং ইউরোপীয় কার্যক্রমের ওপর বক্তৃতা করেন ইউরোপীয় ক্লাইমেট অ্যাকশনের নির্বাহী সদস্য ইউরগুন মায়ার।সেমিনারের দ্বিতীয় দিন জলবায়ু পরিবর্তনে সুধী সমাজের ভূমিকা ও ইউরোপ-প্রবাসী বাঙালিদের জলবায়ুবিষয়ক অ্যাকশন কমিটির ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বক্তব্য দেন বেলজিয়ামের আহমেদ জিয়াউদ্দিন ও যুক্তরাজ্য থেকে আসা লেবার পার্টির লন্ডন অ্যাসেম্বলির সদস্য মুরাদ কোরেশী।