জার্মানিতে তিনজনকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানিতে নিজ ফ্ল্যাটে ডেকে নিয়ে তিনজনকে গুলি করে হত্যা করেছেন এক বন্দুকধারী। সম্ভবত ওই বন্দুকধারীও নিহত হয়েছেন। জার্মানির কার্লশ্রুয়ে শহরে গত বুধবার এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই ব্যক্তি একটি ফ্ল্যাটে ভাড়ায় থাকতেন। তবে তিনি তাঁর বিগত সাত মাসের ভাড়া বাড়ির মালিককে পরিশোধ করেননি। এ কারণে বুধবার তাঁকে ওই ফ্ল্যাট খালি করে দিতে বলা হয়। একপর্যায়ে ওই ব্যক্তি শহরের একজন আইনবিষয়ক কর্মকর্তা, একজন তালা মেরামতকারী এবং ওই বাড়ির মালিককে নিজ ঘরের মধ্যে নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরে ওই ফ্ল্যাটের মধ্যে গুলির শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়।পুলিশের একজন মুখপাত্র জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে। পরে সেটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চারটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। সম্ভবত নিহত চারজনের মধ্যে ওই বন্দুকধারীও রয়েছেন। এএফপি ও বিবিসি।