জার্মানিতে বিমান বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য সাক্সোনিতে গত রোববার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। ওই সময় বিমানে দুজন পাইলট ছিলেন।পুলিশের এক মুখপাত্র বলেছেন, চেক সীমান্তের কাছে সেসনা সাইটেশন-৫৫০ নামের বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় কতজন লোকের প্রাণহানি ঘটেছে, তিনি তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।জার্মানির বিমান নিরাপত্তা সংস্থার এক মুখপাত্র জানান, এ ধরনের একটি বাণিজ্যিক বিমান স্বাভাবিকভাবে আটজন যাত্রী বহন করতে পারে। বিমানটি চেক প্রজাতন্ত্রের প্রাগ থেকে সুইডেনের পশ্চিমাঞ্চলীয় কার্লস্টার্ডে যাচ্ছিল।বিমানটি ড্রেসডেনের ৩৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে যাওয়ার পর স্থানীয় সময় রাত আটটা ২০ মিনিটে বেতারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। এএফপি।