জার্মানিতে হিটলারের ক্ষমতা গ্রহণের বার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের ক্ষমতা গ্রহণের ৮০তম বার্ষিকী গত বুধবার পালিত হয়েছে। এ উপলক্ষে রাজধানী বার্লিনে আয়োজিত অনুষ্ঠানে বর্তমান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল যোগ দেন।নাৎসি স্বৈরশাসনের যুগে নিহদের স্মরণে বুধবার পার্লামেন্টের বিশেষ অধিবেশন বসেছিল। এ ছাড়া হিটলারের শাসনামলের বিভিন্ন স্মৃতিচিহ্ন নিয়ে বার্লিনের একটি মিলনায়তনে (টপোগ্রাফি অব টেরর) অনুষ্ঠিত হয় ‘রোড টু ডিক্টেটরশিপ’ শীর্ষক এক প্রদর্শনী।ক্ষমতার শীর্ষে হিটলারের উত্থানের দিনটি জার্মানিসহ গোটা বিশ্বের জন্য এক সন্ধিক্ষণ হিসেবে বিবেচিত হয়। নীতির জন্য লড়াই চালিয়ে যেতে জার্মান জাতির প্রতি আহ্বান জানিয়ে মেরকেল বলেন, অভিজাত সম্প্রদায়ের সমর্থনের কারণেই জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসিদের উত্থান সম্ভব হয়েছিল। এপি ও গার্ডিয়ান।