জার্মানির ক্ষমতায় আসছে 'মহাজোট' সরকার
নির্বাচনের পর দীর্ঘ নয় সপ্তাহ আলোচনা ও দর-কষাকষির পর জার্মানিতে ‘মহাজোট’ সরকার গঠনের ব্যাপারে মতৈক্য হয়েছে। বড় দুই দল ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন ও সোশ্যাল ডেমোক্রেটিক দল ছোট সহযোগী ব্যাভারিয়া প্রদেশের ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের সঙ্গে মিলে সরকার গঠনে নীতিগতভাবে একমত হয়েছে।
সংশ্লিষ্ট দলগুলো গত মঙ্গলবার দুপুর থেকে গতকাল বুধবার ভোররাত পর্যন্ত দীর্ঘ ১৭ ঘণ্টার আলোচনা শেষে জোট সরকার গঠনের শেষ ধাপগুলোর সমাধান খুঁজে পায়। ধনী আর গরিবদের কর প্রদানে সামঞ্জস্য, নিম্ন আয়ের পরিবারগুলোকে মাতৃত্বভাতা প্রদান, ২০১৫ সাল থেকে ন্যূনতম মজুরি নির্ধারণের মতো বিষয়গুলোই মূলত শেষ পর্বের আলোচনায় স্থান পায়। তবে পারমাণবিক জ্বালানি বন্ধের ক্ষেত্রেও তারা মতৈক্যে পৌঁছায়।
সোশ্যাল ডেমোক্রেটিক দলকে জোট সরকারে যোগ দেওয়ার জন্য তৃণমূলের কর্মীদের মতামতের ওপর নির্ভর করতে হবে।