জার্মানির ক্ষমতায় আসছেন মহাজোট সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাজোট সরকারের তিন প্রধান বাম থেকে সোশ্যাল ডেমোক্রেটিক দলের সিগমার গাব্রিয়েল, ক্রিষ্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের আঙ্গেলা মেরকেল ও ক্রিষ্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের হোরষ্ট সীহোফার
মহাজোট সরকারের তিন প্রধান বাম থেকে সোশ্যাল ডেমোক্রেটিক দলের সিগমার গাব্রিয়েল, ক্রিষ্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের আঙ্গেলা মেরকেল ও ক্রিষ্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের হোরষ্ট সীহোফার

জার্মানিতে আবারো চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের নেতৃত্বে মহাজোট সরকার গঠিত হতে যাচ্ছে। নির্বাচনের পর দীর্ঘ এগার সপ্তাহ আলাপ আলোচনার পর জার্মানির বৃহত্ দুই দল ক্রিষ্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন ও সোশ্যাল ডেমোক্রেটিক দল ও আর ছোট সহযোগী ব্যাভিরিয়া প্রদেশের ক্রিষ্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন মিলিত ভাবে সরকার পরিচালনায় একমত হয়েছেন।


তিনটি দলের বিশেষজ্ঞদের আলোচনার এক পর্যায়ে, দলগুলির ওপরের সারির নেতারা গত ২৬ নভেম্বর দুপুর থেকে বুধবার ভোররাত পর্যন্ত দীর্ঘ সতের ঘন্টার ম্যারাথন আলোচনা শেষে মহাজোট সরকার গঠনের শেষ ধাপ গুলির সমাধান খুঁজে বের করেন। ধনী আর গরীবদের কর প্রদানে সমানজাস্যতা, নিম্ন রোজগারের পরিবার গুলির ক্ষেত্র মাতৃভাতা প্রদান, ২০১৫ সাল থেকে নূন্যতম মজুরী নিদ্ধারন, অবসর ভাতা বৃদ্ধি, জার্মানির মহাসড়ক গুলিদিয়ে বাইরের দেশের চলাচলকারী গাড়ীগুলির ক্ষেত্রে টোল প্রদানের মত বিষয়গুলিই মূলত শেষ পবের্র আলোচনায় স্হান পায়, বিকল্প জ্বালানী বা পারমানবিক জ্বালানী বন্ধের ক্ষেত্রেও তারা ঐক্যমতে পৌছান।

গত এগার সপ্তাহ ধরে তিনটি দলের বিশেষজ্ঞ কমিটি অমিমাংসিত বিষয় গুলি সমাধানের লক্ষ্যে বার বার আলাপ আলোচনার পর গতকালের সতের ঘন্টার আলোচনার পর এই ঘোষনা আসলো। তবে জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক দলকে তাদের গঠনতন্ত্র অনুযায়ি, তাদের তৃণমূল কর্মীদের সমর্থনের ওপরই মহাজোট সরকারে তাদের অংশগ্রহন নিশ্চিত হবার বাধ্যবাধকতায় সোশ্যাল ডেমোক্রেটিক দলের তাদের তৃণমূল কর্মীরা ভোটের মাধ্যমে গতকাল ১৪ ডিসেম্বরের মধ্য তাদের মতামত জানিয়েছেন। তৃণমূল কর্মীরা মহাজোট সরকার গঠনের পক্ষে ৭৫ শতাংশ ভোট দিয়েছেন।সব কিছু ঠিক থাকলে ২৫ ডিসেম্বর আগামী বড়দিনের আগেই ২০০৫ সালের পর জার্মানিতে দ্বিতীয় বারের মত মহাজোট সরকার গঠিত হবে।


মহাজোট সরকার গঠিত হলে ৫৯ বছর বয়সী জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল টানা তৃতীয় বারের মত ক্ষমতায় আসীন হবেন এবং তারই দলের দুই সাবেক চ্যান্সলর কনরাড আডেনআওয়ার আর হেলমুট কোহলের ক্ষমতায় থাকার রেকডের্র কাছাকাছি পৌছবেন।

গত ২২ সেপ্টেম্বর জার্মান পার্লামন্টের নির্বাচনে মেরকেলের দল আর সহযোগী ব্যাভিরিয়া প্রদেশের ক্রিষ্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের সংস্করন ক্রিষ্টিয়ান সোশ্যালিষট ইউনিয়ন ভালো ফল করলেও ক্ষমতাসীন জোটেদের আরেক শরীক ফ্রী ডেমোক্রেটিক দল মূল ভোটের পাঁচ শতাংশ ভোট পেতে ব্যার্থ হওয়াই এবং নতুন পার্লামেন্টে যেতে না পারার ফলেই ক্ষমতার বলয়ের পরিবর্তন ঘটিয়ে নতুন জোট নিয়ে ক্ষমতায় আসতে হচ্ছে চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলকে।
সরাফ আহমেদ, হ্যানোভার, জার্মানি
১৪ ডিসেম্বর ২০১৩