জার্মানির নতুন প্রেসিডেন্ট হলেন ইওয়াখিম গাউক
সাবেক যাজক ও নাগরিক অধিকার কর্মী ইওয়াখিম গাউক গত রোববার জার্মানির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ভুল্ফের স্থলাভিষিক্ত হবেন তিনি। অর্থবিষয়ক কেলেঙ্কারির জের ধরে গত মাসে ভুল্ফ পদত্যাগ করেন। গাউক সাবেক কমিউনিস্ট দেশ পূর্ব জার্মানির নাগরিক।গাউক প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এই প্রথম পূর্ব জার্মানির কোনো ব্যক্তি রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ পদে কাজ করার দায়িত্ব পেলেন। পার্লামেন্টের স্পিকার নরবার্ট ল্যামার্ট বলেন, পার্লামেন্টের এমপি ও অন্য বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে ভোটাভুটিতে পার্লামেন্টের বিশেষ অধিবেশনে গাউককে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। এতে এক হাজার ২৩২ ভোটের মধ্যে ৭২ বছর বয়সী গাউক ৯৯১ ভোট পেয়েছেন। অপর দুই প্রার্থীর মধ্যে নাৎসি নেতা বিট ক্লার্সফেল্ড ১২৫ ভোট ও কট্টর ডানপন্থী একজন প্রার্থী মাত্র তিন ভোট পেয়েছেন। এএফপি।