জার্মানির হাসপাতালে গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির একটি হাসপাতালে গতকাল রোববার গুলিবর্ষণের ঘটনায় হামলাকারীসহ চারজন নিহত ও একজন আহত হয়েছে।হাসপাতালটি ফ্রান্স ও সুইজারল্যান্ড সীমান্তবর্তী জার্মানির লোরাচ শহরে অবস্থিত। পুলিশের একজন মুখপাত্র জানান, ওই শহরের এলিজাবেথ ক্রানকেনহাস হাসপাতালে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় একজন নারী এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে হতাহতের ওই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে হামলাকারী নারীও রয়েছেন। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। বিবিসি, এএফপি।