জাল নোটের ক্ষেত্রে শীর্ষে ইউরো-ডলার ও রুপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ডে জাল বিদেশি মুদ্রার ক্ষেত্রে ভারতীয় রুপি তৃতীয় অবস্থানে রয়েছে। এর আগে রয়েছে ইউরো ও মার্কিন ডলার।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাত দিয়ে ভারতের শীর্ষ দৈনিক ‘টাইমস অব ইন্ডিয়া’ এ খবর দিয়েছে।
সাম্প্রতিক সময়ে সুইস ব্যাংকে বিপুল পরিমাণ কালোটাকা রয়েছে এ বিতর্ক বেশ প্রকট। এ বিতর্কের ভেতরেই ভারতীয় জাল নোটের বিষয়টি সুইস কর্তৃপক্ষের নজরে আসে।
সুইজারল্যান্ডের ফেডারেল পুলিশ কর্তৃপক্ষের (ফেডপোল) মুদ্রা জাল-বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে দুই হাজার ৩৯৪টি ইউরো, এক হাজার ১০১টি জাল ডলার আটক করেছে। এই সময়ে ভারতীয় জাল নোট আটক করেছে ৪০৩টি। এর মধ্যে রয়েছে ৩৮০টি জাল ৫০০ রুপির নোট এবং ২৩টি এক হাজার রুপির নোট।
আগের বছর সুইজারল্যান্ডে জাল নোটের ক্ষেত্রে ভারতীয় রুপির অবস্থান ছিল দ্বিতীয়। ওই বছর দুই হাজার ৬২৪টি জাল ভারতীয় রুপি আটক করেছিল সুইস পুলিশ।