জালিয়াতির অভিযোগে নির্বাচন প্রত্যাখ্যান প্রচণ্ডের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্য অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করেছেন নেপালের মাওবাদী নেতা পুষ্প কমল দহল প্রচণ্ড। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে নির্বাচনী প্রক্রিয়া বন্ধের আহ্বান জানান তিনি।
গত মঙ্গলবার অনুষ্ঠিত ভোটের প্রাথমিক ফলাফলে দেখা গেছে মাওবাদী দলের শোচনীয় পরাজয় হয়েছে। এমনকি নিজেও পরাজিত হয়েছেন ‘প্রচণ্ড’ নামে সুপরিচিত এ শীর্ষ মাওবাদী নেতা।
সাবেক গেরিলাপ্রধান প্রচণ্ড গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা জনগণের রায়ের প্রতি সম্মান দেখাই। কিন্তু ষড়যন্ত্র ও ভোট জালিয়াতিকে মেনে নিতে পারি না। ভোটকেন্দ্র থেকে গণনাকেন্দ্রে নেওয়ার পথে ব্যালট পেপারে জালিয়াতি করা হয়েছে।’ এএফপি।