প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিনগতভাবে পরিবর্তিত (জিএম) শস্য উৎপাদন করবে না যুক্তরাজ্যের স্কটল্যান্ড। বিশ্বজুড়ে নিজেদের যে ‘পরিচ্ছন্ন ও সবুজ’ ভাবমূর্তি আছে তা রক্ষা করতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। গত রোববার এ কথা জানান স্কটল্যান্ডের পরিবেশ, খাদ্য ও পল্লিবিষয়ক মন্ত্রী রিচার্ড লকহেড। বিতর্কিত এই চাষ পদ্ধতি নিয়ে ইউরোপ মহাদেশ দুই ভাগে বিভক্ত। স্কটিশ পরিবেশমন্ত্রী লকহেড রোববার বলেন, ইউরোপীয় ইউনিয়নের নতুন আইন জিএম ফসলের বিষয়ে বিরোধিতার যে সুযোগ দিয়েছে সেটি গ্রহণ করতে চায় স্কটল্যান্ড। স্থানীয় ‘ক্রেতাদের অনাগ্রহও’ এটি বন্ধের কারণ বলে জানান মন্ত্রী।
রয়টার্স