প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের যৌন নির্যাতনের ব্যাপারে ভ্যাটিকানের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করবে জাতিসংঘ। ভ্যাটিকানের কিছুসংখ্যাক রোমান ক্যাথলিক ধর্মগুরুদের বিরুদ্ধে কয়েক হাজার শিশুকে যৌন হয়রানি বা নির্যাতনের অভিযোগ আছে। এর আগে জাতিসংঘের জিজ্ঞাসাবাদের অনুরোধ প্রত্যাখ্যান করে ভ্যাটিকান দাবি করে, কোনো দেশে যৌন নির্যাতন বা হয়রানির অভিযোগ দেখার দায়িত্ব ওই দেশের। গত মাসে পোপ ফ্রান্সিস ঘোষণা দেন, ভ্যাটিকানে যেকোনো শিশু নির্যাতনের ঘটনা কঠোর হাতে দমন করা হবে। বিবিসি।