জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সড়ক দুর্ঘটনার জেরে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার ছেলে ডুডুজানেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংবাদমাধ্যমে গতকাল রোববার এ খবর প্রকাশিত হয়। সম্পদশালী ব্যবসায়ী ডুডুজানের গাড়ি ১ ফেব্রুয়ারি জোহানেসবার্গে একটি মিনিভ্যানকে ধাক্কা দিলে একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়। এতে ডুডুজানের বিরুদ্ধে শাস্তিযোগ্য নরহত্যার অভিযোগ আনা হয়। ডুডুজানের বেপরোয়া গাড়িচালনার বিষয়টি প্রমাণিত হলে তা প্রেসিডেন্টের জন্য বিব্রতকর হবে। রয়টার্স।