জিজ্ঞাসাবাদের জন্য পাকিস্তানি প্রতিনিধি দল দিল্লি যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাই হামলার মামলার বিচারে ভারতের চার সাক্ষীকে পাল্টা জিজ্ঞাসাবাদের জন্য আগামী সপ্তাহে নয়াদিল্লি যাচ্ছে পাকিস্তানের বিচার বিভাগ ও আইনজীবীদের আট সদস্যের একটি প্রতিনিধিদল। পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফআইএ) এক কৌঁসুলি গতকাল শনিবার সে দেশের একটি আদালতকে এ কথা জানিয়েছেন।
আদালতে শুনানির পর এফআইএর বিশেষ কৌঁসুলি মোহাম্মদ আজহার চৌধুরী সাংবাদিকদের জানান, মুম্বাই হামলার বিচারের চার সাক্ষীকে পাল্টা জেরা করার জন্য দিন নির্ধারণ করেছে ভারত সরকার। ওই চার সাক্ষী হলেন অভিযুক্ত জঙ্গি আজমল কাসাবের জবানবন্দি রেকর্ডকারী কর্মকর্তা আর ভি সাওয়ান্ত ওয়াঘুলি, প্রধান তদন্ত কর্মকর্তা রমেশ মাহালি এবং হামলায় নিহত সন্ত্রাসীদের ময়নাতদন্তকারী চিকিৎসক গনেশ ধুনরাজ ও চিন্তমান মোহিতে।
পাকিস্তানি প্রতিনিধিরা আগামী ৭ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে রওয়ানা হবেন। ডন।