জিজ্ঞাসাবাদের পর নাকুলাকে ছেড়ে দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামবিরোধী চলচ্চিত্র ইনোসেন্স অব মুসলিমস নির্মাণে জড়িত থাকার অভিযোগে আটক নাকুলা বাসেলি নাকুলাকে (৫৫) জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। ওই চলচ্চিত্র তৈরির পেছনে নাকুলার মূল ভূমিকা ছিল বলে নিশ্চিত করেছে মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদের শুরুতে নাকুলা সব অভিযোগ অস্বীকার করেন। তবে একপর্যায়ে তিনি জানান, চলচ্চিত্রটির অংশবিশেষ তিনি ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছেন।লস অ্যাঞ্জেলেস কাউন্টির প্রধান আইন প্রয়োগকারী কর্মকর্তার দপ্তর গত শনিবার নাকুলাকে জিজ্ঞাসাবাদ করে। ইনোসেন্স অব মুসলিমস চলচ্চিত্রের নির্মাতা হিসেবে স্যাম বাসিলের নাম জানা যাচ্ছে। কিন্তু মার্কিন কর্তৃপক্ষ স্যাম বাসিল নামের কোনো চলচ্চিত্র নির্মাতার সন্ধান পায়নি। পরে নাকুলা বাসেলিকে জিজ্ঞাসাবাদ করা হয়। নাকুলা স্যাম বাসিল ছদ্মনামে ওই চলচ্চিত্র নির্মাণ করেছেন বলে ধারণা করছে মার্কিন কর্তৃপক্ষ। বিবিসি, সিএনএন ও আল জাজিরা।