জিন্স পরলে এসিড নিক্ষেপ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ঝাড়খন্ড রাজ্যের রাজধানী রাঁচিতে মেয়েরা জিন্স পরলে এসিড ছুড়ে মারার হুমকি দেওয়া হয়েছে। ‘ঝাড়খন্ড নারীমুক্তি সংঘ’ নামের একটি সংগঠন শহরের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে এই হুমকি দেয়। কোনো মেয়েকে জিন্স পরতে দেখলে তার ওপর ২০ আগস্ট থেকে এসিড ছুড়ে মারা হবে বলে এসব পোস্টারে উল্লেখ করা হয়। রাঁচি শহরের পুলিশ সুপার বি শুক্ল বলেন, ঝাড়খন্ড নারীমুক্তি সংঘ নামের কোনো সংগঠনের অস্তিত্বের কথা পুলিশের জানা নেই।