জিব্রালটার থেকে কংক্রিটের ব্লক সরিয়ে নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিব্রালটার প্রণালির বিতর্কিত জলসীমা থেকে কংক্রিটের ৭০টি ব্লক সরিয়ে নিতে গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছে স্পেন। এর আগে কোনো সংলাপ হবে না বলেও হুঁশিয়ার করে দেয় মাদ্রিদ।স্পেনের জেলেদের অব্যাহত বিক্ষোভের মধ্যে গত সোমবার একটি ব্রিটিশ যুদ্ধজাহাজ জিব্রালটারে পৌঁছায়। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক কলামে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল গার্সিয়া-মারগালো যুক্তরাজ্যের কড়া সমালোচনা করেছেন। মন্ত্রী বলেন, বিতর্কিত ওই জলসীমায় স্পেনের জেলেরা এত দিন মাছ ধরে এসেছেন। জিব্রালটার ও স্পেনের আন্দালুসিয়া প্রদেশ নিয়ে অ্যাডহক ফোরাম গঠনের ব্যাপারে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা হতে পারে। তবে এর আগে ওই ব্লকগুলো সরিয়ে ফেলতে হবে। স্পেনের জেলেদের অভিযোগ, কংক্রিট ফেলে ভূমধ্যসাগরীয় অঞ্চলের নির্দিষ্ট জলসীমায় যেতে বিঘ্ন সৃষ্টি করে তাঁদের মাছ ধরার অধিকার হরণ করেছে যুক্তরাজ্য।এই অভিযোগ অস্বীকার করে যুক্তরাজ্যের অধীন জিব্রালটারের সরকার বলছে, কংক্রিট ফেলার কারণে বরং সেখানে সামুদ্রিক প্রতিবেশ পুনরুজ্জীবিত হবে।৩০ হাজার অধিবাসীর জিব্রালটার এলাকার মালিকানা দাবি করে আসছে স্পেন। যদিও ৩০০ বছর আগে একটি চুক্তির মাধ্যমে যুক্তরাজ্য ওই এলাকা নিজেদের দখলে নেয়। এএফপি।