জিভে জল আনা রসগোল্লা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রসগোল্লার ছানা মাখতে মাখতে হাত ব্যথা হয়ে যায় ময়রার। হাপুস-হুপুস করে রসগোল্লা সাবাড় করার সময় সে কথা কারও মনে থাকে না। তবে মজার এই খাবারও এখন ময়রারা বানাতে পারছেন মজা করে। কলকাতার অনেক প্রসিদ্ধ রসগোল্লা তৈরি হচ্ছে মেশিনে। নবীন চন্দ্র দাসের উত্তরসূরি কে সি দাসের বংশধর ধীমান দাস মেশিনে তৈরি করছেন রসগোল্লা। কলকাতার অদূরে হুগলির পাঁচগড়ায় তাঁদের কারখানা। সেখানে কয়েক ধাপ পার হয়ে মেশিন থেকে তৈরি হচ্ছে জিভে জল আনা রসগোল্লা।

স্টিমের মাধ্যমে দুধ গরম হচ্ছে।

গরম দুধে ছানা কাটা পানি বা অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে ছানা।

ছানা থেকে ছেঁকে পানি বের করা হচ্ছে।

মেশিনে চলছে ছানা মাখার কাজ।

ছানা থেকে মেশিনে তৈরি হচ্ছে গোল গোল রসগোল্লা।

তৈরি হচ্ছে চিনির রস। এতে ভেজানো হবে রসগোল্লা।

রসে ভেজানো হয়েছে রসগোল্লা।

তৈরি হয়ে গেল জিভে জল আনা গরম গরম রসগোল্লা।

কৌটাজাত করা হচ্ছে রসগোল্লা। জীবাণুমুক্ত ও ভেতরের বাষ্প বের করতে এসব কৌটা আবার মেশিনে ঢোকানো হয়।