জিম্বাবুয়েতে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী মুগাবের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের সাধারণ নির্বাচনে রবার্ট মুগাবের দল বিপুল ভোটে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দেশটির নির্বাচন কমিশন গতকাল শুক্রবার জানিয়েছে, প্রেসিডেন্ট রবার্ট মুগাবের দল জানু-পিএফ পার্লামেন্টের ২২০ আসনের মধ্যে ১৪২টিতে জয়ী হয়েছে। তবে প্রেসিডেন্ট পদে নির্বাচনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।
মুগাবের প্রধান প্রতিদ্বন্দ্বী এমডিজি দলের প্রধান দেশটির প্রধানমন্ত্রী মর্গান সাভাঙ্গিরাই নির্বাচনকে ‘বিরাট প্রহসন ও লজ্জা’ বলে প্রত্যাখ্যান করেছেন। গত বুধবার জিম্বাবুয়েতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিকে আফ্রিকার নির্বাচন পর্যবেক্ষণকারী দুটি দল নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেও তারা নির্বাচনের সমর্থন করেছে।
আফ্রিকান ইউনিয়নের (এইউ) মিশন প্রধান অনুনেজো ওবাসানজো বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। তিনি বলেন, অনেক কিছুই ঘটেছে। তবে তা পুরো ফলকেই প্রভাবিত করার জন্য যথেষ্ট নয়। কোনো নির্বাচনই শত ভাগ সুষ্ঠু নয়। তবে বিষয়টি বিবেচনা করতে হয় এভাবে, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর মতো পর্যায়ে কারচুপি হয়েছে কি না।
এইউর পক্ষ থেকে ২০ লাখের বেশি ব্যালট প্রিন্ট, ভোটকেন্দ্র থেকে ভোটারদের তাড়িয়ে দেওয়াসহ অন্যান্য সমস্যার কথা তুলে ধরা হয়। বিবিসি।