জিম্বাবুয়েতে নতুন সংবিধানের জন্য ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে গতকাল শনিবার জিম্বাবুয়েতে গণভোট অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি বিক্ষিপ্ত সংঘর্ষ ছাড়া শান্তিপূর্ণ পরিবেশ ভোট গ্রহণ শেষ হয়। নতুন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ক্ষমতার লাগাম টেনে ধরা হবে এবং আগামী জুলাইয়ে অনুষ্ঠেয় নির্বাচনের পথে আর কোনো বাধা থাকবে না। জিম্বাবুয়ের প্রধান রাজনৈতিক দলের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন জেএনইউ-পিএফও এই নতুন সংবিধান প্রণয়নের পক্ষে। ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে খসড়া সংবিধান চূড়ান্ত অনুমোদন পাবে। গতকাল গ্রিনিচ মান সময় ভোর পাঁঁচটায় শুরু হয়ে তা বেলা পাঁচটা পর্যন্ত সারা দেশে ভোট গ্রহণ করা হয়। তবে ভোটারের উপস্থিতি ছিল কম। খসড়া সংবিধান অনুযায়ী, কোনো প্রার্থী সর্বোচ্চ দুবার পাঁচ বছর মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারবেন। এর মানে প্রেসিডেন্ট মুগাবে (৮৯) আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবেন। ১৯৮০ সালে জিম্বাবুয়ে স্বাধীন হওয়ার পর থেকে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন। বিবিসি।