জিম্বাবুয়েতে হামে ৭০ শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম্বাবুয়েতে হামের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে গত দুই সপ্তাহে ৭০টি শিশু মারা গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টিকা নিতে চায় না—এমন এমন কয়েকটি সম্প্রদায়ের মধ্যেই মূলত এই শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোগ নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক প্রোশিয়া মানানগাজিরা রাষ্ট্র-নিয়ন্ত্রিত দ্য হেরাল্ড পত্রিকাকে বলেন, ‘হামে মৃত্যুর বিষয়টি আমরা গত মঙ্গলবার প্রথম জানতে পারি এবং এখন মৃতের সংখ্যা বাড়ছে।’মানানগাজিরা আরও বলেন, ‘কয়েকটি সম্প্রদায় কোনোভাবেই টিকা নিতে চায় না। তার মানে, এসব সম্প্রদায়ের অনেক শিশুই টিকা ছাড়া আছে।’ এএফপি।