জিম্মিদশা থেকে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক গোয়েন্দা অভিযানের পর ইয়েমেনে জিম্মি হওয়া যুক্তরাজ্যের এক নাগরিক মুক্তি পেয়েছেন। দেশটির পররাষ্ট্র দপ্তর এ কথা জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, সংযুক্ত আরব আমিরাতের বাহিনী তাঁকে মুক্ত করেছে। তিনি বর্তমানে নিরাপদ এবং ভালো আছেন। তিনি যুক্তরাজ্যের কর্মকর্তাদের সহায়তা পাচ্ছেন। হ্যামন্ড বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।’ ওই ব্যক্তির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
বিবিসি