জিরাফের প্রজাতি চারটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর সবচেয়ে দীর্ঘদেহী স্তন্যপায়ী প্রাণী জিরাফ শুধু আকার-প্রকারেই নয়, দেখা যাচ্ছে জিন বা বংশগতির বিবেচনায়ও অভিনব প্রাণী। সাম্প্রতিকতম গবেষণায় পাওয়া চমকপ্রদ তথ্য বলছে, একটি নয়, রীতিমতো চার চারটি প্রজাতি রয়েছে জিরাফের। এত দিন মনে করা হতো এদের প্রজাতি একটি, যদিও তা কয়েকটি উপপ্রজাতিতে বিভক্ত। তবে প্রাণীটির ডিএনএর সাম্প্রতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, চার ধরনের জিরাফ লাখ লাখ বছর পরস্পরের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। এ সময় তাদের মধ্যে আন্তপ্রজনন বা জিনগত উপকরণের বিনিময় হয়নি। বিজ্ঞানীরা বলছেন, এটা স্পষ্টভাবে এটাই ইঙ্গিত করে যে ওই জিরাফগুলো সম্পূর্ণ পৃথক চারটি প্রজাতি হিসেবে বেড়ে উঠেছে। কারেন্ট বায়োলজি পত্রিকায় প্রকাশিত এ-বিষয়ক গবেষণা নিবন্ধে জিরাফের শারীরবৃত্তীয় বিষয় সম্পূর্ণ নতুন করে লেখা হয়েছে।
বিবিসি