জিল কেলিকে সরিয়ে দিচ্ছে সিউল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার অনারারি কনসাল জিল কেলিকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের সাবেক প্রধান ডেভিড পেট্রাউসের নারী কেলেঙ্কারিকে ঘিরে সিউল তাঁকে এ পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘কেলেঙ্কারির পর জিল কেলির ওই পদে দায়িত্ব পালন করে যাওয়া সমুচিত নয় বলে তাঁকে সরিয়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’যুক্তরাষ্ট্রে দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে এক সুপারিশের পরিপ্রেক্ষিতে ৩৭ বছর বয়সী মার্কিন নারী জিল কেলিকে গত আগস্টে অনারারি কনসাল হিসেবে নিয়োগ দেয় সিউল। এএফপি।