জিহাদের নির্দেশনায় নমনীয় জাওয়াহিরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদার নেতা আয়মান আল-জাওয়াহিরি জিহাদ বিষয়ে তাঁর প্রথম সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। এতে তিনি হামলা চালানোর ক্ষেত্রে সংযমের আহ্বান জানিয়েছেন।
সন্ত্রাসবাদী সংগঠনের অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘সাইট’-এর প্রকাশ করা জাওয়াহিরির নির্দেশনায় দেখা যায়, এখনো আল-কায়েদার সামরিক লক্ষ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দুর্বল করা। তবে জাওয়াহিরি ‘দাওয়া’ বা প্রচারের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, মূল নীতি হবে, অনিবার্য না হলে যুক্তরাষ্ট্রের অনুসারীদের সঙ্গে সংঘাতে জড়ানো যাবে না।
জাওয়াহিরি তাঁর মূলত সালাফিপন্থী সমর্থকদের অন্য মুসলমানদের ওপর হামলা চালাতে নিষেধ করেছেন। এ ছাড়া মুসলিমপ্রধান দেশে বসবাসরত খ্রিষ্টান, হিন্দু ও শিখদের ক্ষতি না করা এবং নারী ও শিশুদের জীবনের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানান। তিনি মসজিদ, বিপণিকেন্দ্রসহ জনসমাগমের স্থানে হামলা না করার পরামর্শ দেন। কারণ, সেখানে আল-কায়েদার প্রতিপক্ষ নয় এমন মুসলমানরাও থাকে। গার্ডিয়ান।