জিয়ো টিভির আরও কঠিন শাস্তি চায় প্রতিরক্ষা মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পকিস্তানের বেসরকারি জিয়ো টিভির সনদ মাত্র ১৫ দিনের জন্য বাতিল করায় সন্তুষ্ট নয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়৷ গতকাল শনিবার এক বিবৃতিতে চ্যানেলটির আরও কঠিন শাস্তি চেয়ে আপিলের ইঙ্গিত দিয়েছে মন্ত্রণালয়৷ খবর ডনের৷

পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) গত শুক্রবার জিয়ো টিভির সনদ ১৫ দিনের জন্য বাতিল করে৷ এ ছাড়া এ সময়ের মধ্যে চ্যানেল কর্তৃপক্ষকে এক কে​াটি রুপি জরিমানা পরিশোধের নির্দেশ দেয়৷ ১৫ দিনের মধ্যে জরিমানা পরিশোধ করা না হলে, সনদ বাতিলের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়৷ পেমরার এ নির্দেশের পরপরই সারা দেশে জিয়ো টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়৷

 এর প্রথম প্রতিক্রিয়ায় গতকাল প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ এক বিবৃতিতে বলেন, ‘জিয়ো​ টিভির আরও কঠোর শাস্তি চেয়ে আপিল করার অধিকার আমাদের রয়েছে৷’

জিয়ো টিভির নির্বাহী সম্পাদক হামির মির গত ১৯ এপ্রিল করাচিতে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে আহত হন৷ পরে তি​নি অভিযোগ করেন, এ হামলায় দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাত রয়েছে৷