জিয়োসহ তিনটি টিভির লাইসেন্স স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের জং গ্রুপের জিয়োসহ তিনটি টেলিভিশনের লাইসেন্স স্থগিত করা হয়েছে৷ এই গ্রুপের জিয়ো নিউজ, জিয়ো এন্টারটেইনমেন্ট এবং জিয়ো তেজ টেলিভিশনের ওপর ২৮ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে৷এ-সংক্রান্ত গঠিত কমিটি পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেয়৷ কমিটি আরও সিদ্ধান্ত নিয়েছে, শিগগির জিয়ো টিভির কার্যালয় সিলগালা করা হবে৷জিয়ো টিভির নির্বাহী সম্পাদক প্রখ্যাত সাংবাদিক হামিদ মির৷ তিনি গত মাসে করাচিতে বন্দুকধারীদের হামলায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আইএসআইকে দায়ী করার পর টিভিগুলোর লাইসেন্স স্থগিত হলো৷
২৮ মে সরকারের প্রতিনিধির উপস্থিতিতে এক বৈঠকে তিনটি টিভির লাইসেন্স বাতিল করা হবে কি না, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে৷
পেমরা কমিটির সদস্য সৈয়দ ইসমাইল শাহ, পারভেজ রাঠোর ও ইসরার আব্বাসীকে নিয়ে গঠিত কমিটি ওই তিন টেলিভিশনের বিরুদ্ধে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ খতিয়ে দেখছে৷ ডন৷