জীবনসিঙ্গনীর খোঁজে ইরাকের জঙ্গিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে সুন্নি জঙ্গিরা দখল করে নিচ্ছে একের পর এক শহর৷ কিছুই করতে পারছে না সরকারি বাহিনী৷ রাজধানী বাগদাদের উত্তরে দেশটির বৃহত্তম তেল শোধনাগারের নিকটবর্তী বাইজি শহরও ইতিমধ্যে চলে গেছে জঙ্গিদের নিয়ন্ত্রণে৷ ফলে এমনিতেই আতঙ্কে আছে শহরের বাসিন্দারা৷
এর সঙ্গে যোগ হয়েছে নতুন এক শঙ্কা৷ শহরের বাড়ি বাড়ি গিয়ে জঙ্গিরা জানতে চাইছে, বাড়িতে অবিবাহিত কোনো মেয়ে আছে কি না৷ থাকলে তাদের সংখ্যা কত? খবর ইনডিপেনডেন্টের৷
নারীদের বৈবাহিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে বাড়িতে বাড়িতে গিয়ে পরিচয়পত্রও দেখতে চায় জঙ্গিরা৷ বাইজি শহরের বাসিন্দা আবু লাহিদ বলেন, ‘আমি তাদের বলেছি, বাড়িতে নারীর সংখ্যা দুই এবং দুজনেই বিবাহিত৷ তারা বলল, মুজাহিদীনদের (যোদ্ধা) অনেকেই অবিবাহিত৷ তাদের স্ত্রী দরকার৷’
স্থানীয় লোকজন যদি সুন্নি সম্প্রদায়ের হয়ে থাকে, তাহলে তাদের বিরক্ত না করতে আইএসআইএল যোদ্ধাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করে সুন্নি বিদ্রোহীদের সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএসআইএল)৷
কিন্তু সংবাদমাধ্যম সূত্র জানায়, ইতিমধ্যে দখল করে েনওয়া বিভিন্ন এলাকায় গোঁড়া সামাজিক মূল্যবোধ আরোপের চেষ্টা করছে ওই জঙ্গিরা৷ তারা স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের বিভিন্ন পণ্যের দাম কমানোর নির্দেশ দিয়েছে৷
মসুলে সারা শরীর না ঢেকে কেবল মাথায় স্কার্ফ পরে থাকার অভিযোগে এক নারী ও তাঁর স্বামীকে চাবুক মারা হয়েছে৷ লড়াইয়ে নিজেদের বিজয় নিশ্চিত হওয়ার আগেই কয়েকটি স্থানে জঙ্গিরা নারীর পোশাক-পরিচ্ছদ, কফিশপে টেিলভিশন দেখা ও ধূমপানের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে৷
আইএসআইএলের পূর্বসূরি আল-কায়েদা ইরাকে ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত শিয়া-সুন্নি গৃহযুদ্ধ চলাকালে স্থানীয় নারীদের সঙ্গে যোদ্ধাদের বিয়েদেওয়ার ওপর গুরুত্ব দিয়েছিল৷ তখন অনেক নিম্নপদস্থ সরকারি কর্মচারীকেও হত্যা করেছিল জঙ্গিরা৷