জীবনের বড় দিনগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৪ সালের ২২ মে স্ত্রী গ্রাসা ম্যাশেলকে নিয়ে স্পেনের যুবরাজের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন ম্যান্ডেলা । এএফপি
২০০৪ সালের ২২ মে স্ত্রী গ্রাসা ম্যাশেলকে নিয়ে স্পেনের যুবরাজের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন ম্যান্ডেলা । এএফপি

১৯১৮: ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের এমভেজো গ্রামে জন্ম
১৯৪০: ছাত্র ধর্মঘটে অংশ নেওয়ার ঘটনায় হারারে বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বহিষ্কার
১৯৪১: জোহানেসবার্গে গিয়ে একটি খনিতে পুলিশ হিসেবে যোগদান
১৯৪৪: আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (এএনসি) যোগদান। এলভিন মাসে নামে একজন শিক্ষানবিশ সেবিকার সঙ্গে বিয়ে
১৯৫২: জোহানেসবার্গে অলিভার টাম্বোর সঙ্গে যৌথভাবে কৃষ্ণাঙ্গদের প্রথম আইন ব্যবসা প্রতিষ্ঠান চালু
১৯৫৬: ৫ ডিসেম্বর গ্রেপ্তার হওয়া ১৫৬ জন রাজনৈতিক কর্মীর একজন। রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত, পরে প্রত্যাহার
১৯৫৮: প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর সমাজকর্মী উইনি মাদিকিজিলার সঙ্গে বিয়ে
১৯৬০: ২১ মার্চ শার্পভিলে নিরাপত্তা বাহিনীর হাতে ৬৭ বিক্ষোভকারী নিহত। এএনসি ও প্যান আফ্রিকান কংগ্রেসকে নিষিদ্ধ করে জরুরি অবস্থা জারি করে বর্ণবাদী সরকার
১৯৬২: গ্রেপ্তার, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার ঘটনায় দোষী সাব্যস্ত। পাঁচ বছরের কারাদণ্ড
১৯৬৪: আবার অভিযুক্ত, যাবজ্জীবন কারাদণ্ড
১৯৯০: কারাগার থেকে মুক্তি লাভ
১৯৯৩: শান্তিতে নোবেল পুরস্কার লাভ
১৯৯৪: নির্বাচনে জিতে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ
১৯৯৫: নেলসন ম্যান্ডেলা শিশু তহবিল গঠন
১৯৯৯: নেতৃত্ব থেকে পদত্যাগ। এইচআইভি/এইডস মোকাবিলা, গ্রামীণ উন্নয়ন ও স্কুল প্রতিষ্ঠাসহ বিভিন্ন লক্ষ্য নিয়ে ম্যান্ডেলা ফাউন্ডেশন গঠন
২০০১: প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে
২০০৪: জনসমক্ষে যাওয়া থেকে বিরতি
২০০৫: এইচআইভি/এইডস-সংশ্লিষ্ট রোগে আক্রান্ত হয়ে তাঁর ছেলের মৃত্যু
২০০৭: শান্তি ও মানবাধিকার নিয়ে কাজ করতে বিশ্বনেতাদের নিয়ে ‘দি এলডারস’ নামে একটি গ্রুপ গঠন
২০০৯: জাতিসংঘ ১৮ জুলাইকে ম্যান্ডেলা দিবস হিসেবে ঘোষণা দেয়
২০১০: বিশ্বকাপ ফুটবলের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ
২০১১: ‘বিশেষায়িত চিকিৎসা’ গ্রহণের জন্য জানুয়ারিতে জোহানেসবার্গের একটি হাসপাতালে ভর্তি
২০১২: ফেব্রুয়ারি মাসে পুরোনো পেটের পীড়ার কারণে হাসপাতালে ভর্তি। ডিসেম্বরে তাঁর ফুসফুসেও সংক্রমণ দেখা দেয়।
কয়েক সপ্তাহের জন্য প্রিটোরিয়ার এক হাসপাতালে ভর্তি। একই বছরের নভেম্বর মাসে তাঁর ছবি ব্যবহার করে প্রথমবারের মতো ব্যাংক নোট চালু।
২০১৩: আবার অসুস্থ হলে ৯ মার্চ প্রিটোরিয়ার হাসপাতালে ভর্তি। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে ২৭ মার্চ আবার হাসপাতালে। ১০ দিন পর ছাড়া পেয়ে বাড়ি ফেরেন। নতুন করে ফুসফুস সংক্রমণে আক্রান্ত হয়ে ৮ জুন আবার হাসপাতালে ভর্তি।
১ সেপ্টেম্বর নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মৃত্যুর আগ পর্যন্ত বিশেষ ব্যবস্থায় চিকিৎসা চলে। সেখানেই মারা যান মহান নেতা ম্যান্ডেলা। বিবিসি।