প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উড়োজাহাজের যাত্রীর জুতার মধ্যে বোমা থাকতে পারে বলে যুক্তরাষ্ট্রগামী উড়োজাহাজের সংস্থাগুলোকে সতর্ক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রথম এই সতর্কতার কথা জানায়। পরে গত বুধবার মার্কিন সরকারের কয়েকটি সূত্র বার্তা সংস্থা ও বিভিন্ন প্রচারমাধ্যমে এই হুমকির কথা জানায়। সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রগামী উড়োজাহাজগুলোতে জুতাবোমার ব্যাপারে বেশি সচেতন হতে বলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে যাওয়া উড়োজাহাজের ব্যাপারে তেমন আশঙ্কা নেই। জুতাবোমা হামলা হতে পারে, এমন কোনো তথ্য যুক্তরাষ্ট্রের কাছে আছে কি না, সে ব্যাপারে দেশটি বিস্তারিত কিছু জানায়নি। সর্বশেষ ২০০১ সালে ডিসেম্বরে যুক্তরাষ্ট্রগামী উড়োজাহাজে জুতার মধ্যে বোমা নিয়ে ওঠার নজির আছে। বিবিসি।