জুমার বিতর্কিত সেই ছবি সরিয়ে নেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে দক্ষিণ আফ্রিকার গুডম্যান আর্ট গ্যালারি সে দেশের প্রেসিডেন্ট জ্যাকব জুমার সেই বিতর্কিত চিত্রকর্মর প্রদর্শন বন্ধে রাজি হয়েছে। গ্যালারি কর্তৃপক্ষ এ ব্যাপারে জ্যাকব জুমার রাজনৈতিক দল এএনসির সঙ্গে একটি চুক্তি করেছে।জুমাকে নিয়ে আঁকা চিত্রটিতে তাঁর জননাঙ্গ বের করে রাখা হয়েছে। এটি প্রদর্শনের পর বাকস্বাধীনতা ও সততার মধ্যে ভারসাম্য নিয়ে দেশটিতে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এএনসির সমর্থকেরা গত মঙ্গলবার সংশ্লিষ্ট গ্যালারির বাইরে বিক্ষোভ করেন। অবশ্য এর আগেই গত সপ্তাহে গ্যালারি থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়। এ ছাড়া গ্যালারির ওয়েবসাইট থেকেও এটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।চুক্তির অংশ হিসেবে গুডম্যান গ্যালারির বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল, তা প্রত্যাহার করে নিতে রাজি হয়েছে এএনসি।দক্ষিণ আফ্রিকার সিটি প্রেস পত্রিকা গত সোমবার বলেছে, তারা চিত্রকর্মটির যে ছবি প্রকাশ করেছিল, তা ওয়েবসাইট থেকে প্রত্যাহার করে নিয়েছে। বিবিসি।