জুমার স্ত্রীদের জন্য দ্বিগুণ করা হলো সরকারি বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

.দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের স্ত্রী ও পরিবারের সদস্যদের জন্য সরকারি বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। গত মঙ্গলবার প্রেসিডেন্ট জ্যাকব জুমার নেতৃত্বাধীন সরকার এই সিদ্ধান্ত নেয়। প্রেসিডেন্ট জুমার তিন স্ত্রী ও ২০ সন্তান রয়েছে। প্রেসিডেন্টের স্ত্রীদের ভ্রমণ, মোবাইল ফোন, সহকারী ও সাধারণ অন্যান্য ব্যয় এই বরাদ্দের আওতায় থাকছে।সরকারবিষয়ক মন্ত্রী কলিন্স চাবানে বলেন, জুমার পরিবারের জন্য বরাদ্দ বাড়িয়ে বছরে এক কোটি ৫৫ লাখ র‌্যান্ড করা হয়েছে (২০ লাখ ডলার)। আগের প্রেসিডেন্ট থাবো এমবেকির পরিবারের জন্য এই বরাদ্দ ছিল ৮০ লাখ র্যান্ড।সমালোচকেরা অভিযোগ করেছেন, সরকারি নিয়ম ভেঙে এই বরাদ্দ বাড়ানো হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট জুমা। সরকারিভাবে জুমার স্ত্রী ও পরিবারের সদস্যদের তেমন কোনো দায়িত্ব নেই। তাঁরা সরকারি সফরে প্রেসিডেন্টের সফরসঙ্গী হন।এ ব্যাপারে সংসদীয় প্রশ্নের এক লিখিত জবাবে চাবানে বলেন, প্রেসিডেন্টের স্ত্রীরা বিভিন্ন দাতব্য কর্মসূচির সঙ্গে জড়িত। তাঁদের বিভিন্ন দায়িত্ব পালনের জন্য প্রশাসনিক, কারিগরি ও অন্যান্য বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হয়। নতুন সিদ্ধান্তের আওতায় জুমার সন্তানদের ২৭ বছর বয়স পর্যন্ত আর্থিকভাবে পরিবারের ওপর নির্ভরশীল হিসেবে দেখানো হয়েছে। বিবিসি।