জুয়াড়ি প্রিন্সেস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুমানিয়ার একজন প্রিন্সেস ও তাঁর স্বামী স্বীকার করেছেন, তাঁরা অবৈধ জুয়া ব্যবসার সঙ্গে জড়িত। গত বুধবার তাঁরা যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডের একটি আদালতে এই স্বীকারোক্তি দেন। প্রিন্সেস ইরিনার ওয়াকার (৬১) রুমানিয়ার নির্বাসিত সাবেক রাজা মাইকেলের মেয়ে। তিনি ও তাঁর স্বামী জন ওয়াকার ২০১২ ও ২০১৩ সালে অরেগন অঙ্গরাজ্যের ইরিগন এলাকায় একটি মোরগলড়াই প্রতিযোগিতার আয়োজন করেন। এ সময় তাঁরা জুয়াড়িদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইন ও প্রতিটি অঙ্গরাজ্যের আইন অনুসারে মোরগলড়াই নিষিদ্ধ। ওই দম্পতির বিরুদ্ধে প্রকৃতপক্ষে ১২টি অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে অবৈধ খেলার ব্যবসা পরিচালনা, ষড়যন্ত্র ও পশুপাখি কল্যাণ আইন লঙ্ঘন।
রয়টার্স