জেদ্দায় বন্যায় এক বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের জেদ্দায় গত বুধবার থেকে প্রবল বৃষ্টিপাতের প্রভাবে সৃষ্ট বন্যায় এক বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।মৃত ব্যক্তিদের মধ্যে দুজন সৌদি আরবের, দুজন কানাডীয়, একজন মিসরীয়, একজন তুর্কি, একজন ফিলিপিনো, একজন ইয়েমেনি, একজন নেপালি ও একজন বাংলাদেশি নাগরিক রয়েছে। একজনের পরিচয় পাওয়া যায়নি।জানা গেছে, এখনো তিন ব্যক্তি নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা বন্যাদুর্গত লোকদের উদ্ধারে হেলিকপ্টার নিয়ে তৎপরতা চালিয়েছে। এ ছাড়া বন্যার কারণে জেদ্দার সব সরকারি-বেসরকারি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। আরব নিউজ।