জেনারেল গিয়াপ মারা গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিয়েতনামের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ভো নগুয়েন গিয়াপ গতকাল শুক্রবার রাজধানী হ্যানয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ভিয়েতনামের কিংবদন্তিতুল্য নেতা হো চি মিনের পরই গিয়াপের অবস্থান। তিনি ১৯৫৪ সালে ফ্রান্সের সেনাদের হটিয়ে দেশকে ফরাসি উপনিবেশ থেকে মুক্ত করেছিলেন। পরে ১৯৬৮ সালে গিয়াপের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিবাহিনীর কাছে লজ্জাজনকভাবে পরাজয় বরণে বাধ্য হয়েছিল মার্কিন বাহিনী।
১৯১১ সালের ২৫ আগস্ট ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় কুয়াং বিন প্রদেশে জন্মগ্রহণকারী গিয়াপ ১৪ বছর বয়সেই দখলদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করতে স্থানীয় গেরিলা বাহিনীতে যোগ দেন। বিবিসি।