জেনারেল নরমান শোয়ার্জকফের জীবনাবসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম উপগাসরীয় যুদ্ধে জোট বাহিনীর নেতৃত্ব দেওয়া মার্কিন জেনারেল নরমান শোয়ার্জকফ (৭৮) গত বৃহস্পতিবার মারা গেছেন।নিউমোনিয়াজনিত জটিলতায় আক্রান্ত হয়েছিলেন শোয়ার্জকফ। তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় অবসর যাপন করছিলেন।‘স্টর্মিং নরমান’ নামে পরিচিত জেনারেল শোয়ার্জকফ ১৯৯০-৯১ সালে সংঘটিত প্রথম উপসাগরীয় যুদ্ধে জোট বাহিনীর অধিনায়ক ছিলেন। তাঁর নেতৃত্বে কুয়েত থেকে ইরাকি বাহিনীকে বিতাড়িত করা হয়েছিল। ওই যুদ্ধের পর তিনি যুক্তরাষ্ট্রে তারকাখ্যাতি অর্জন করেন।শোয়ার্জকফের মৃত্যুতে শোক প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘আমরা একজন প্রকৃত আমেরিকান নাগরিককে হারিয়েছি।’যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা বলেন, প্রিয় স্বদেশ এবং সেনাবাহিনীকে ৩৫ বছরব্যাপী অবিস্মরণীয় সেবা দিয়েছেন শোয়ার্জকফ। এএফপি ও বিবিসি।